শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার(২৭ জুলাই) দুটি বেসরকারী ক্লিনিককে মোবাইল কোর্টে উপজেলা প্রশাসন কর্তৃক জরিমানা করা হয়েছে।উপজেলা ভূমি অফিস

2026-07-28T11:15:21+00:00
2026-07-28T11:15:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:১৫ এএম   (ভিজিট : ৩৭)
শ্যামনগরে ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করছেন সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন।
X

শ্যামনগরে ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করছেন সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার(২৭ জুলাই) দুটি বেসরকারী ক্লিনিককে মোবাইল কোর্টে উপজেলা প্রশাসন কর্তৃক জরিমানা করা হয়েছে।  

উপজেলা ভূমি অফিস সুত্রে প্রকাশ, উপজেলার আটুলিয়া ইউনিয়নের ডাঃ ফার্নাদো মা ও শিশু হাসপাতাল এবং প্রযুক্তি ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  মোবাইল কোর্ট পরিচালনাকালে ক্লিনিক দুটির সরকারি অনুমোদন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং অনুমোদিত ডাক্তার না থাকায় উভয় প্রতিষ্ঠানকে দুই হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।  একই সাথে দ্রুত এক মাসের মধ্যে কাগজপত্র সম্পূর্ণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।  

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন।  

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, শ্যামনগর থানা পুলিশ প্রমুখ।  

উপজেলা সহকারী কমিশনার ভূমি বলেন ক্লিনিক দুটির সরকারি অনুমোদন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং অনুমোদিত চিকিৎসক না থাকায় উভয় প্রতিষ্ঠানকে মেডিকেল প্রাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ অনুযায়ী দুই হাজার করে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।  একই সাথে দ্রুত কাগজপত্র সম্পূর্ণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy