ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

অনলাইন ডেস্ক

শিক্ষা

দেশের তরুণদের বিতর্কচর্চা ও একাডেমিক শিক্ষার প্রসারে কাজ করা অরাজনৈতিক সংগঠন ডিবেটিং এডুকেশন সোসাইটি ইন বাংলাদেশ (ডিইএসবি)-এর নতুন

2026-07-28T12:11:53+00:00
2026-07-28T12:11:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:১১ পিএম   (ভিজিট : ৩৬)
হেলাল উদ্দিন, মহিউদ্দিন আহমাদ
X

হেলাল উদ্দিন, মহিউদ্দিন আহমাদ

দেশের তরুণদের বিতর্কচর্চা ও একাডেমিক শিক্ষার প্রসারে কাজ করা অরাজনৈতিক সংগঠন ডিবেটিং এডুকেশন সোসাইটি ইন বাংলাদেশ (ডিইএসবি)-এর নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হেলাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী মহিউদ্দিন আহমাদ।

সংগঠনটির লক্ষ্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দক্ষ বিতার্কিক ও মেধাবী শিক্ষার্থীদের মাধ্যমে ৬৪ জেলার প্রান্তিক পর্যায়ের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিতর্কচর্চা এবং একাডেমিক শিক্ষায় উৎসাহিত করা।

এ লক্ষ্যে ডিইএসবি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটি কার্যকর সংযোগ বা ‘পাথওয়ে’ হিসেবে কাজ করছে, যাতে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও মূলধারার বিতর্ক ও শিক্ষার সঙ্গে সম্পৃক্ত হতে পারে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে দেশের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ডিইএসবি-এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক কর্মশালা, প্রশিক্ষণ, গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নেও ভূমিকা রাখছে।

এ ছাড়া আন্তর্জাতিক শ্রম দিবস ও আন্তর্জাতিক মাতৃ দিবস উপলক্ষে ক্যাম্পাসভিত্তিক কুইজ প্রতিযোগিতা আয়োজন এবং ‘শহিদ ওসমান হাদি ন্যাশনাল পাবলিক স্পিকিং’ প্রতিযোগিতার মাধ্যমে দেশব্যাপী শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে সংগঠনটি।

‘শিক্ষা হোক আশীর্বাদ, বিতর্কে ভাঙুক জড়তার বাঁধ’-এই স্লোগানকে ধারণ করে ডিইএসবি তরুণ প্রজন্মের মধ্যে যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা, নেতৃত্বের গুণাবলি এবং গঠনমূলক মতপ্রকাশের সংস্কৃতি গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy