প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:২৪ পিএম (ভিজিট : ২৩)

X
ফাইল ছবি
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করতে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
তিন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম, তাহমিদা আহমদ এবং ইসি সচিব ও সংসদ সচিবালয় সচিবও বৈঠকে উপস্থিত ছিলেন।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হবে।
নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়। এ জন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা তথা সংসদ সদস্যদের নাম ইসি সচিবালয়ে পাঠানো হবে। এর ভিত্তিতে ইসি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা করবে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
মো. সাহাবুদ্দিন গত শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। সংবিধানের ক্ষমতাবলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আর ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন।
রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান আছে।