পবিপ্রবিতে নতুন রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ পরিচালক আব্দুর রহিম

পবিপ্রবি প্রতিনিধি:

শিক্ষা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রেজিস্ট্রার (অ. দা.) হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের

2026-07-28T15:39:03+00:00
2026-07-28T15:39:03+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পবিপ্রবিতে নতুন রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ পরিচালক আব্দুর রহিম
পবিপ্রবি প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৩:৩৯ পিএম   (ভিজিট : ৩৮)
পবিপ্রবিতে নতুন রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ পরিচালক আব্দুর রহিম
X

পবিপ্রবিতে নতুন রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ পরিচালক আব্দুর রহিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রেজিস্ট্রার (অ. দা.) হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক  মো. জামাল হোসেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনার পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম।

সোমবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে জারি করা পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ. দা.) অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁর স্থলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক  মো. জামাল হোসেনকে রেজিস্ট্রার (অ. দা.) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।

অপর এক অফিস আদেশে বলা হয়, ছাত্র পরামর্শ ও নির্দেশনার পরিচালক অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁর স্থলে ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিমকে ছাত্র পরামর্শ ও নির্দেশনার পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবহন কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অফিস আদেশে আরও বলা হয়, নতুন দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁরা প্রচলিত বিধি অনুযায়ী প্রাপ্য আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। প্রয়োজনে যেকোনো সময় এ আদেশ সংশোধন বা পরিবর্তনের ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy