স্থানীয় সরকার নির্বাচনের তারিখ কবে, জানালেন তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, চলতি বছরের মধ্যেই নির্বাচন শুরু করতে ইচ্ছুক সরকার।আজ

2026-07-28T17:57:58+00:00
2026-07-28T17:57:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ কবে, জানালেন তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:৫৭ পিএম   (ভিজিট : ৪১)
অক্টোবরের মধ্যে নির্বাচন শুরুর সম্ভাবনা
X

অক্টোবরের মধ্যে নির্বাচন শুরুর সম্ভাবনা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, চলতি বছরের মধ্যেই নির্বাচন শুরু করতে ইচ্ছুক সরকার।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা বলেন, সরকারের সিদ্ধান্ত হচ্ছে চলতি বছরের মধ্যেই নির্বাচন শুরু করা। ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনসহ বিপুলসংখ্যক স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন একসঙ্গে সম্পন্ন করা সম্ভব নয়। ধাপে ধাপে নির্বাচন আয়োজন করতে হবে।

আগামী অক্টোবরের মধ্যে নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন সময়সূচি নির্ধারণ করবে। তবে এই বছরের মধ্যে প্রক্রিয়া শুরু করার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি এখনও বহাল রয়েছে।

এছাড়াও নির্বাচন শুরু হওয়ার পর সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোট শেষ করতে প্রায় এক বছর সময় লাগতে পারে বলে জানান তিনি।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy