শিক্ষকদের নিরাপত্তায় ‘শিক্ষক সুরক্ষা আইন’ চান বিউটি রানী পাল

অনলাইন ডেস্ক

শিক্ষা

সাইবার বুলিংয়ের ঘটনায় আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জের পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল ‘শিক্ষক সুরক্ষা

2026-07-28T18:17:08+00:00
2026-07-28T18:26:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিক্ষকদের নিরাপত্তায় ‘শিক্ষক সুরক্ষা আইন’ চান বিউটি রানী পাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:১৭ পিএম  আপডেট: ২৮.০৭.২০২৬ ৬:২৬ পিএম  (ভিজিট : ৩০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সাইবার বুলিংয়ের ঘটনায় আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জের পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল ‘শিক্ষক সুরক্ষা আইন-২০২৬’ প্রণয়নের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে  তিনি এ দাবি জানান।
 
ফেসবুক স্ট্যাটাসে বিউটি রানী পাল লেখেন, ‘আমার পাশে দাঁড়ানো বাংলাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপকগণ এবং সমাজের বিশিষ্ট বুদ্ধিজীবীদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
তিনি বলেন, ‘আপনারা গান, কবিতা, লেখা এবং বিভিন্ন সৃজনশীল মাধ্যমের মাধ্যমে যে প্রতিবাদ, সংহতি ও নৈতিক সমর্থন জানিয়েছেন, তা আমাকে সাহস ও প্রেরণা দিয়েছে। আপনাদের এই ভালোবাসা ও সহযোগিতা আমি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখব।’

ফেসবুক স্ট্যাটাসে বিউটি রানী পাল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আবেদন জানিয়ে বলেন, ‘আমি মাননীয় সংসদ সদস্য মহোদয়ের নিকট বিনীতভাবে আবেদন জানাই দ্রুত শিক্ষক সুরক্ষা আইন ২০২৬ প্রণয়ন করা হোক, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষকই সাইবার বুলিং, মানহানি বা অনলাইন হয়রানির শিকার না হন এবং শিক্ষক সমাজ মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।’

স্ট্যাটাসের শেষে তিনি সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy