প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:৩৪ পিএম (ভিজিট : ১০৪)

X
কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
ময়মনসিংহের ভালুকায় দুই মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা ৪০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র ও যাতায়াত ভাতা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ’ প্রকল্পের আওতায় মে থেকে জুন ২০২৬ পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানের দুই মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মধ্যে এ সনদ ও ভাতা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।