প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৭:০১ পিএম (ভিজিট : ৩২)

X
সংগৃহীত ছবি
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসাদুজ্জামান সরকার।
তিনি কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। অধ্যাপক আসাদুজ্জামান সরকার বিদায়ী উপাচার্য অধ্যাপক নাজমুল আহসানের স্থলাভিষিক্ত হলেন। অপর এক আদেশে নাজমুল আহসানকে উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তার মূল কর্মস্থল খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনে ফেরার অনুমতি দেয়া হয়েছে।
এছাড়া নতুন উপাচার্য পেয়েছে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়। মো. খালেদ উজ্জামান নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেয়েছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. মোজাম্মেল হক পেয়েছেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব। তিনি অধ্যাপক সৈয়দ সায়েম উদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন।
আর কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. হাবীবুর রহমান। তিনি অধ্যাপক দিলীপ কুমার বড়ুয়ার স্থলাভিষিক্ত হচ্ছেন।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা আলাদা প্রজ্ঞাপনে তাদের দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, নতুন তিন উপাচার্য চার বছর দায়িত্ব পালন করবেন। তাদের নিয়োগ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় আইন ও প্রযোজ্য শর্ত অনুযায়ী কার্যকর হবে।