ডিএমপির অভিযানে ৫১৬ জন গ্রেপ্তার, মামলা ৪০

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫১৬ জন গ্রেপ্তার করেছে পুলিশ।একই সময়ে ৪০টি

2026-07-28T19:08:49+00:00
2026-07-28T19:08:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডিএমপির অভিযানে ৫১৬ জন গ্রেপ্তার, মামলা ৪০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৭:০৮ পিএম   (ভিজিট : ৩৯)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫১৬ জন গ্রেপ্তার করেছে পুলিশ। 

একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে ডিএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগের ৩৫ জন, লালবাগ ৩০ জন, ওয়ারী ৪৬ জন, মতিঝিল ৯৬ জন, তেজগাঁও ৭৯ জন, মিরপুর ১১৫ জন, গুলশান ৫১ জন, উত্তরা ৫১ জন গোয়েন্দা ১২ জন ও সিটিটিসি ১ জনকে গ্রেপ্তার করা হয়।


এ সময় তাদের হেফাজত হতে ১১ কেজি গাঁজা, ২ হাজার ২৩১ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন, ৬টি মোবাইলফোন, ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ১টি চাকু, মাদক বিক্রয়ের নগদ ১০ হাজার ১৫০ টাকা ও ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy