টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ

2026-07-28T19:54:19+00:00
2026-07-28T19:54:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৭:৫৪ পিএম   (ভিজিট : ৫২)
আইনশৃঙ্খলা কমিটির সাধারণ সভা
X

আইনশৃঙ্খলা কমিটির সাধারণ সভা

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত  হয়েছে। 

আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত  হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ ওয়াজেদ ওয়াসীফ এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক, টঙ্গিবাড়ী থানা ওসি তদন্ত কাজী মাসুদ রানা, টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার,মৎস কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার শরিফ মোঃ মোরতেজা এহসান ,আনসার বিটিভি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস টঙ্গিবাড়ী সরকারী ডিগ্রী কলেজের প্রভাসক বাবু পরিতোষ ঘোষ, হাসাইলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন,উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ইকু,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা বিউটি আক্তার তৃষা, বাংলাদেশ জামায়াত ইসলামী টঙ্গিবাড়ী উপজেলা আমির মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ টঙ্গিবাড়ীউপজেলার সেক্রেটারি ওবায়দুল্লাহ সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি রাজনৈতিক গন্যব্যাক্তি বর্গ। 

সভায় বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে মাদক,ড্রেজার ও কিশোর অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয় এবং আরো বলেন আমরা জনগন যদি সচেতন না হই তাহলে প্রশাসনের উপজেলা নিয়ন্ত্রন কঠিন হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy