দেশ ও এলাকার উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্যমন্ত্রী

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনের মাধ্যমে দেশ ও এলাকার উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলীয় নেতাকর্মীদের

2026-07-28T20:43:18+00:00
2026-07-28T20:43:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশ ও এলাকার উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্যমন্ত্রী
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৮:৪৩ পিএম   (ভিজিট : ৪০)
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
X

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনের মাধ্যমে দেশ ও এলাকার উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করতে হবে। 

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সাংগঠনিক বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন। শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী জহির উদ্দিন স্বপন নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান। 

এ সময় সরকারি বিভিন্ন অনুদান ও সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারি অনুদান পাওয়ার ক্ষেত্রে যারা প্রকৃতপক্ষে যোগ্য, তাদের অগ্রাধিকার দিতে হবে। কোনো ধরনের বৈষম্য না করে সরকারি সহায়তার সুষম বণ্টন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন তিনি।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বক্তিয়ার, সরোয়ার হোসেন মিয়া, খন্দকার মোহাম্মদ আলী, আবুল মোল্লা, কার্তিক বেপারী ও শামচুল হক খোকন।

এছাড়া আগৈলঝাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি, সদস্য সচিব সাইফুল আলম শিপন, মনির মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম, সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উপজেলা আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy