মনোহরদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মনোহরদী উপজেলাআইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ,

2026-07-28T21:52:31+00:00
2026-07-28T21:52:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মনোহরদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯:৫২ পিএম   (ভিজিট : ৪৯)
আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
X

আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

নরসিংদীর মনোহরদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বদরুল ইসলাম মোল্লা (বাবুল), উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা এবং মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম আরও জোরদার করা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর  গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। 

সভায় বক্তারা বলেন, “মাদকের বিরুদ্ধে হোক সকলের ঐক্যবদ্ধ অবস্থান, গড়ে উঠুক নিরাপদ, শান্তিপূর্ণ ও সুন্দর মনোহরদী। 











Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy