প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯:৫৯ পিএম (ভিজিট : ৪৯)

X
(মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচালনা করা হয়।
মঙ্গলবার সকালে তারাকান্দা হাট বাজার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুভ উদ্বোধন করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।
উক্ত অভিযানে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন,পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুধু ব্যানারের মাধ্যমেই সীমাবদ্ধ নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান 'ক্লিন বাংলাদেশ' গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা কার্যক্রমকে গুরুত্ব দিচ্ছেন। তাই প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে।
অভিযানের সময় বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। বাজার ও এলাকা পরিচ্ছন্ন রাখার জন্য ব্যবসায়ী ও ক্রেতা সাধারণকে সচেতন করা হয়। নিয়মিত ভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম বজায় রাখলে পরিবেশ দূষণ ও রোগব্যাধি থেকে মুক্ত থাকা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা সহকারী কমিশনার ভূমি এস এম নাজমুস ছালেহীন, তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ রাশিদ,তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব, আবদুস সোবহান তালুকদার, যুগ্ন আহ্বায়ক কাজী আব্দুল বাতেন, ছাত্র দলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি, যুগ্ম সচিব নিশাদ আহমেদ সাদ্দাম স্থানীয় ব্যক্তিবর্গ প্রমুখ।