মধ্যরাতে পরীবাগ ব্রিজে তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে জুবায়েরের যা হল

অনলাইন ডেস্ক

রাজধানী

রাতের আঁধারে রাজধানীর পরীবাগ ব্রিজের ওপর তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে ডাকসু নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের)

2026-07-29T11:26:34+00:00
2026-07-29T11:35:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মধ্যরাতে পরীবাগ ব্রিজে তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে জুবায়েরের যা হল
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১১:২৬ এএম  আপডেট: ২৯.০৭.২০২৬ ১১:৩৫ এএম  (ভিজিট : ৩২৮)
ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের
X

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের

রাতের আঁধারে রাজধানীর পরীবাগ ব্রিজের ওপর তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে ডাকসু নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের) ও আরেক যুবকের বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

সেখানে তৃতীয় লিঙ্গের মানুষদের কিছু অশ্লীল (প্রকাশের অযোগ্য) অভিযোগ করতে শোনা গেছে। ঘটনার বিষয়ে এক ফেসবুক পোস্টে জুবায়ের দাবি করেছেন, মিথ্যা ভিডিও বানিয়ে তার চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে।

ফেসবুক পোস্টে জুবায়ের লেখেন, ‘আমার বন্ধু সাংবাদিক সিফাতুল্লাহ তাসনিম মঙ্গলবার (২৮ জুলাই) মধ্যরাতে পরীবাগ ব্রিজের ওপর তৃতীয় লিঙ্গের কিছু মানুষের পতিতাবৃত্তির ব্যাপারে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যায়। সঙ্গে করে আমাকেও নিয়ে যায়। 

আমি যাওয়ার পূর্বেই শাহবাগ থানা প্রশাসনকে বিষয়টি অবহিত করে যাই এবং তাদেরও আসতে বলি। সেখানে যাওয়ার পরে সাংবাদিক বন্ধু তাদের জিজ্ঞাসাবাদ করতে গেলে তারা আক্রমণাত্মক হয়ে আসে এবং সিনক্রিয়েট করতে থাকে। 

হিজড়ারা কতটা বাজেভাবে সিনক্রিয়েট করতে পারে, সবাই জানেন। তারা পাল্টা ক্যামেরা অন করে বাজে কথাবার্তা বলে আমাদের ভিডিও করতে শুরু করে এবং আমার সাংবাদিক বন্ধুর গায়েও হাত তোলে।’

‘এই পর্যায়ে পুলিশ সেখানে উপস্থিত হয় এবং তারা তাদের মতো করে বিষয়টির সুরাহা করে।’

পোস্টে জুবায়ের দাবি করেন, পুরো বিষয়টি আগে থেকেই পুলিশ প্রশাসন জানে এবং তারাও সেখানে উপস্থিত ছিল। অথচ এই সময়ের করা একটি মিথ্যা ভিডিও ছড়িয়ে আমার চরিত্রহননের হীন চেষ্টা করা হচ্ছে। আমি এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।

ভিডিওতে তৃতীয় লিঙ্গের মানুষেরা যেসব অশ্লীল অভিযোগ করেছেন, তার স্বপক্ষে তেমন কোনো যুক্তি দেখা যায়নি। শুধু মুখেই তারা স্বভাবসুলভ ভঙ্গিতে শরীরে হাত দেওয়াসহ গুরুতর কিছু অভিযোগ করতে থাকেন।

ভিডিওর শুরুতে একজনকে বলতে শোনা যায়, আমরা তিনজন এই পরীবাগে কাজ করি। এই দুজন আসছে। আমাদের বলছে, আমরা ছেলে না কি মেয়ে।

কথোপকথনের এই পর্বে দুই পক্ষ থানায় যাওয়ার কথা বলে ব্রিজ থেকে নামতে থাকেন। এ সময় জুবায়ের কম কথা বলেছেন। ভিডিওর পরের পর্বে তৃতীয় লিঙ্গের মানুষ দুজনের ওপর চড়াও হন।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy