তারাকান্দায় গ্রামীন সড়ক পরিকল্পনায় জিআইএসভিত্তিক কর্মশালা

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে জিআইএস (ভিত্তিক) গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও

2026-07-29T12:41:57+00:00
2026-07-29T12:41:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তারাকান্দায় গ্রামীন সড়ক পরিকল্পনায় জিআইএসভিত্তিক কর্মশালা
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১২:৪১ পিএম   (ভিজিট : ৯০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে জিআইএস (ভিত্তিক) গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তারাকান্দার আয়োজনে এবং এশীয় উন্নয়ন ব্যাংক (অউই) অর্থায়নে বাস্তবায়নাধীন রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট এর আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় জিআইএস স্পেশালিস্ট বেটস সাকিব হাসান সঞ্চালনা করেন এবং গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার নির্বাচন এবং তথ্য যাচাইয়ের বিভিন্ন দিক নিয়ে উপস্থাপনা দেন।

বক্তারা বলেন, জিআইএসভিত্তিক তথ্য ব্যবহার করে গ্রামীণ সড়ক পরিকল্পনা প্রণয়ন করা হলে বাস্তব চাহিদা অনুযায়ী উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন সহজ হবে। এতে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও কার্যকর ও টেকসই হবে বলে তারা আশা প্রকাশ করেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, গালাগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইয়াসিন আলী, কাকনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, খেলাফত মজলিসের তারাকান্দা উপজেলার সভাপতি মাওলানা সবুর আহমেদ স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy