নার্সিং শিক্ষার কারিকুলাম সময়োপযোগী করে আধুনিকায়ন করা হবে: ড. জিয়াউদ্দিন

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

জাতীয়

উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের নার্সিং শিক্ষার কারিকুলাম সময়োপযোগী করে আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক

2026-07-29T16:50:20+00:00
2026-07-29T16:50:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নার্সিং শিক্ষার কারিকুলাম সময়োপযোগী করে আধুনিকায়ন করা হবে: ড. জিয়াউদ্দিন
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৪:৫০ পিএম   (ভিজিট : ২১)
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার
X

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার

উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের নার্সিং শিক্ষার কারিকুলাম সময়োপযোগী করে আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার। আজ বুধবার দুপুরে সচিবালয়ে ফিলিপাইন সফরে শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, বর্তমানে দেশে তিন বছরের ডিপ্লোমা নার্সিং কোর্স চালু রয়েছে, যা বিশ্বের অনেক দেশে গ্রহণযোগ্য নয়। এই তিন বছরের ডিপ্লোমা ধারীদের আধুনিক 'ব্রিজিং প্রোগ্রাম'-এর মাধ্যমে চার বছরের ব্যাচেলরস ডিগ্রিতে রূপান্তর করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। দেশের ৭৩টি সরকারি নার্সিং কলেজ ও ইনস্টিটিউটে আধুনিক অডিও-ভিজ্যুয়াল ক্লাসরুমের পাশাপাশি উচ্চ প্রযুক্তির 'স্কিলস ল্যাব' এবং 'সিমুলেশন ল্যাব' স্থাপন করা হবে। ফিলিপাইন থেকে মাস্টার ট্রেইনার এনে দেশের নার্সিং ফ্যাকাল্টি ও শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা আন্তর্জাতিক মানের পাঠদান নিশ্চিত করতে পারেন।

তিনি বলেন, চার বছরের ব্যাচেলরস কোর্স পরিচালনার জন্য নির্দিষ্ট ক্লাসরুম, জমি, অবকাঠামো, স্কিলস ল্যাব এবং উপযুক্ত শিক্ষকের প্রয়োজনীয় স্ট্যান্ডার্ড (নীতিমালা) শিগগিরই নির্ধারণ করে দেওয়া হবে। বেসরকারি নার্সিং এবং মেডিকেল কলেজগুলোকে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। নির্ধারিত সময়ে আন্তর্জাতিক মান অর্জনে ব্যর্থ হলে প্রতিষ্ঠানগুলো ডিগ্রি প্রদানের সক্ষমতা হারাবে এবং নতুন শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না।

তিনি আরও বলেন, ফিলিপাইনের আদলে দেশের নার্সিং শিক্ষার মান উন্নয়ন এবং বৈশ্বিক কর্মসংস্থানের উপযোগী দক্ষ নার্স গড়ে তুলতে বড় ধরনের মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রায় ১৫০ মিলিয়ন ডলারের (প্রায় দেড় হাজার কোটি টাকা) আর্থিক ও কারিগরি সহায়তায় একটি মেগা প্রকল্প গ্রহণ করা হচ্ছে। প্রকল্পটির মাধ্যমে সরকারি ৭৩টি নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের শতভাগ শিক্ষার মান আধুনিকায়ন করা হবে।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, বৈশ্বিক বাজারে মানসম্পন্ন নার্স সরবরাহে ফিলিপাইন অন্যতম শীর্ষে। ফিলিপাইন সফরকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রফেশনাল রেগুলেশন কমিশন (পিআরসি), হায়ার এডুকেশন কমিশন এবং বিশ্বমানের নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠান (যেমন: ইউনিভার্সিটি অফ ফিলিপাইন্স ম্যানিলা ও ট্রিনিটি বিশ্ববিদ্যালয়)-এর সাথে বৈঠক সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য আগামী ৩-৫ বছরের মধ্যে দেশে প্রায় ১ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা, যার একটি বড় অংশ আসবে স্বাস্থ্য খাত থেকে (নার্স, মিডওয়াইফ ও মেডিকেল টেকনোলজিস্ট)। সেইসঙ্গে দক্ষ ও আন্তর্জাতিক মানের নার্স তৈরি করে আমেরিকা ও ইউরোপের বাজারে রপ্তানি করার পরিকল্পনা রয়েছে, যা দেশের বর্তমান ৩৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আয়কে ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে ভূমিকা রাখবে।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy