পদ্মার দুর্গম চরে অবহেলিত মানুষের পাশে ফরিদপুরের ডিসি

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের পদ্মা নদীর চরে বসবাসরত অবহেলিত জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করতে পদ্মার দুর্গম অঞ্চলে ছুটে গেলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো.

2026-07-29T16:52:54+00:00
2026-07-29T16:52:54+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পদ্মার দুর্গম চরে অবহেলিত মানুষের পাশে ফরিদপুরের ডিসি
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৪:৫২ পিএম   (ভিজিট : ৪৩)
ফরিদপুরের ডিসি
X

ফরিদপুরের ডিসি

ফরিদপুরের পদ্মা নদীর চরে বসবাসরত অবহেলিত জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করতে পদ্মার দুর্গম অঞ্চলে ছুটে গেলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মজহারুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে পদ্মার চরে ভাঙ্গি ডাঙ্গী গ্রামের মোতালেব হোসেন উচ্চ বিদ্যালয় এবং মাজেদা বেগম মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন তিনি। 

এসময় তার সফর সঙ্গি হিসেবে উপস্থিত ছিলেন- ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, সদরের সহকারী কমিণনার (ভূমি) শফিকুল ইসলাম সহ স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা।

 জেলা প্রশাসক মো. মজহারুল ইসলাম বলেন, বাল্যবিবাহের বিরুদ্ধে শিক্ষার্থীদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে, যুব সমাজকে বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, মোবাইল আসক্তি এবং মাদক থেকে নিজেকে মুক্ত রাখতে হবে এবং যারা আসক্ত তাদেরকে এ পথ থেকে ফেরাতে হবে।

শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ এর আগে পার্শ্ববর্তী মাজেদা বেগম মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন করে কর্মকর্তাগণ সেখানকার চিকিৎসা ব্যবস্থার খোঁজখবর নেন এবং সেখানকার জনবল বরাদ্দ বৃদ্ধির জন্য কর্তৃপক্ষকে অবগত করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। স্বাস্থ্য সেবা কেন্দ্রটির অচলাবস্থা দূর করার ব্যাপারে পরিবার পরিকল্পনা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পরিদর্শন শেষে অবগত করেন জেলা প্রশাসক।

বিকেলে মোতালেব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মোতালেব হোসেন হাই স্কুলের শিক্ষকদের সাথে পৃথক পরামর্শ সভা করেন জেলা প্রশাসক সহ কর্মকর্তাবৃন্দ। সেখানে শিক্ষকদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়া হয়।

অভিভাবক সমাবেশে শিক্ষা ও ক্রীড়া উপকরণ এবং দূরবর্তী শিক্ষার্থীদের জন্য দশটি বাইসাইকেল বিতরণ করা হয় । এ সময় মোতালেব হোসেন হাই স্কুলের ছাত্রীদের জন্য একটি কমন রুম উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

প্রতিষ্ঠান দুটি পরিদর্শন শেষে মাঠের এক প্রান্তে গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy