জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট, ফলন ভালো হলেও দাম বেশি

সারাবাংলা

ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুরের তিন উপজেলার চারটি ইউনিয়ন জুড়ে অবস্থিত দেশের সর্ববৃহৎ পেয়ারা বাগান এখন ফলে ফলে ভরে

2026-07-29T17:11:27+00:00
2026-07-29T17:19:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট, ফলন ভালো হলেও দাম বেশি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:১১ পিএম  আপডেট: ২৯.০৭.২০২৬ ৫:১৯ পিএম  (ভিজিট : ৪০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুরের তিন উপজেলার চারটি ইউনিয়ন জুড়ে অবস্থিত দেশের সর্ববৃহৎ পেয়ারা বাগান এখন ফলে ফলে ভরে গেছে। প্রতিদিন ভোর হতেই চাষীরা বাগান থেকে পেয়ারা সংগ্রহ করে ছোট ছোট নৌকায় নিয়ে আসছেন এ অঞ্চলের বৃহত্তম ভাসমান হাট ভিমরুলিতে।

দূর দূরান্ত থেকে পাইকাররা এখানে এসে প্রতিদিন পেয়ারা কিনে নিয়ে যাচ্ছে ঢাকা, খুলনা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায়। চলতি মৌসুমের শুরুতে ফলন ভালো হলেও দামও চড়া। বর্তমানে মণপ্রতি ১২শো টাকা দরে বিক্রি হচ্ছে। বাগান মালিকরা বলছেন ম্রমিক মজুরী, কান্দি পদ্ধতিতে মাটি ও সার ব্যবহারে খরচ বৃদ্ধি হওয়ায় এখন আগের মতো পোষায়না।

 এদিকে বাগান ও ভাসমান হাট দেখতে দেশী-বিদেশী হাজারো পর্যটকের কলরবে পেয়ারা বাগান এলাকা এখন মূখরিত। 

ঝালকাঠিতে পেয়ারার মৌসুমের শুরুতেই জমে উঠেছে এ অঞ্চলের ভাসমান ভীমরুলি হাট। ভিমরুলি খালে অবস্থিত ভাসমান এ হাটে প্রতিদিন ছোট ছোট নৌকায় করে ঘুরেবেড়ায় পর্যটকরা। সপ্তাহের শুক্র ও শনিবার পর্যটকদের ভীর থাকে চোখে পড়ারমতো।
প্রতিদিন এ হাটে লক্ষ লক্ষ টাকার পেয়ারা কেনা বেচা হয়। বরিশাল বিভাগের ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুর জেলার তিন উপজেলার চারটি ইউনিয়ন জুড়ে রয়েছে প্রায় তিনশ বছরের পুরানো দেশের বৃহত্তর দেশী পেয়ারা বাগান। এ বাগানের পেয়ারা আষাঢ়, শ্রাবন এবং ভাদ্র এই তিন মাস স্থায়ী হয়। এই সময়ে প্রতিদিন বাগান থেকে পেয়ারাতুলে ছোট ছোট নৌকার করে হাটে নিয়ে যান কৃষকরা।

বাগান এলাকায় পেয়ারা বেচা কেনার বেশ কয়েকটি হাট থাকলেও সবচেয়ে বড় হাটটি হচ্ছে ঝালকাঠি সদর উপজেলার ভিমরুলিতে।
প্রাকৃতিক সৌন্দের্য্যরে অপূর্ব নিদর্শন পেয়ারা বাগান এবং ভাসমান পেয়ারার হাট দেখতে দেশ বিদেশের হাজার হাজার পর্যটক প্রতিদিন এখানে ভীড় জমাচ্ছেন। কেউ স্বপরিবারে, কেউ বন্ধুবান্ধব নিয়ে দলবদ্ধ ভাবে আবার কেউ সংগঠনগত ভাবে আসছেন। তারা এ বাগানের বিশালতা এবং সৌন্দর্য্য দেখে মুগ্ধ এবং আনন্দিত। ছোট ছোট নৌযানে বাগান ঘুরে দেখার সুযোগ রয়েছে, রয়েছে গাছ থেকে সদ্য পাড়া টাটকা পেয়ারার স্বাদ নেয়ার সুযোগ। তবে এখানে আসা পর্যটকদের থাকা খাওয়ার সুযোগের অভাব এবং নিরাপত্তাহীনতার বিষয়ে অনেকে উদ্বেগের কথা জানিয়েছেন।

ঝালকাঠি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুল্লাহ আল মামুন বলেন- এ বছর পেয়ারার দাম ভালো থাকার কারনে চাষিরা লাভবান হচ্ছে। এর মাধ্যমে এ এলাকার মানুষের আর্থ-সামাজির অবস্থার উন্নয়ন ঘটছে। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের মাধ্যমে জনপ্রীয় এ ফসলটির বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে।

ঝালকাঠি জেলায় চলতি মৌসুমে ৫৭০ হেক্টর জমিতে পেয়ারার আবাদ হয়েছে, যা থেকে ৫ হাজার ৭০০ মে.টন উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy