ভোলা ও হাতিয়ায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ৪

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলা ও হাতিয়ায় পৃথক ৩ টি অভিযানে ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন

2026-07-29T19:34:56+00:00
2026-07-29T19:34:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভোলা ও হাতিয়ায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ৪
ভোলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:৩৪ পিএম   (ভিজিট : ৩৯)
কোস্টগার্ডের পৃথক অভিযান
X

কোস্টগার্ডের পৃথক অভিযান

ভোলা ও হাতিয়ায় পৃথক ৩ টি অভিযানে ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ সালমান বিন শওকত এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ( ২৮ জুলাই) ভোলার সদর থানাধীন ইলিশা পাকার মাথা সংলগ্ন এলাকায় বিকাল সাড়ে ৩ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ২০ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ পিস ইয়াবাসহ মো: রুবেল (৩৫) মো:রহিম সিকদার (৪০) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। উভয় ইলিশা বাগার হাওলা ৫ নং ওয়ার্ডের বাসিন্দা।

অপরদিকে, ভোলার লালমোহন থানাধীন উত্তর বাজার সংলগ্ন এলাকায় বুধবার (২৯ জুলাই)  রাত ৩ টায় কোস্ট গার্ড আউট পোস্ট লালমোহন কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২৩ হাজার টাকা মূল্যের ৪৬ পিস ইয়াবাসহ  মনির হোসেন (৪০) নামে একজন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি লালমোহন পৌরসভা ৬নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কাশেমের ছেলে। 

এছাড়াও নোয়াখালীর হাতিয়া থানাধীন সেকু মার্কেট সংলগ্ন এলাকায় একই দিন ভোর ৪ টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২৬ হাজার টাকা মূল্যের ৫২ পিস ইয়াবা, ১ টি চাইনিজ কুড়াল এবং নগদ ৬ হাজার ৫৮০ টাকাসহ মো: মাইন উদ্দিন নামে একজন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy