কৃষি উন্নয়নে শেরপুরে ব্লেসিং এগ্রোভেটের রিটেলার সমাবেশ

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

কৃষকদের কাছে উন্নতমানের কৃষি উপকরণ পৌঁছে দেওয়া এবং ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে শেরপুরে ব্লেসিং

2026-07-29T19:41:41+00:00
2026-07-29T19:41:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কৃষি উন্নয়নে শেরপুরে ব্লেসিং এগ্রোভেটের রিটেলার সমাবেশ
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:৪১ পিএম   (ভিজিট : ৮৬)
রিটেলার সমাবেশ
X

রিটেলার সমাবেশ

কৃষকদের কাছে উন্নতমানের কৃষি উপকরণ পৌঁছে দেওয়া এবং ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে শেরপুরে ব্লেসিং এগ্রোভেট ইন্ডাস্ট্রি লিমিটেডের উদ্যোগে রিটেলার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় শেরপুর সদর উপজেলার বাজিতখিলা বাজারের খান মার্কেটে অবস্থিত ডায়নামিক আইটি সেন্টারের অডিটোরিয়ামে আয়োজিত এ সমাবেশে জেলার বিভিন্ন এলাকার শতাধিক খুচরা বিক্রেতা (রিটেলার) অংশগ্রহণ করেন।

বিশিষ্ট ব্যবসায়ী ও বিসিআইসি ডিলার আলহাজ বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লেসিং এগ্রোভেট ইন্ডাস্ট্রি লিমিটেডের সিনিয়র সেলস ম্যানেজার মো. নজরুল ইসলাম।

সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট কৃষিবিদ ও কোম্পানির প্রোডাক্টস ডেভেলপমেন্ট অ্যান্ড ব্র্যান্ডিং এক্সিকিউটিভ রাজা মুহাম্মদ মাসুম। তিনি ধান চাষে সুষম সার ও বালাইনাশকের সঠিক ব্যবহার, আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগ এবং নিরাপদ ও লাভজনক ফসল উৎপাদনে মানসম্মত কৃষি উপকরণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি কৃষকদের প্রয়োজন অনুযায়ী সময়োপযোগী পরামর্শ প্রদান এবং মাঠপর্যায়ে সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির সেলস ম্যানেজার মামুনুর রশীদ, এসএ পিপিও হযরত আলী, টেরিটোরি অফিসার রফিকুল ইসলাম এবং বন্ধু বীজ ভান্ডারের স্বত্বাধিকারী আলহাজ ফরহাদ আলী।

বক্তারা বলেন, কৃষির টেকসই উন্নয়নে মানসম্মত কৃষি উপকরণ ব্যবহারের পাশাপাশি কৃষকদের নিয়মিত কারিগরি পরামর্শ প্রদান জরুরি। এ ধরনের সমাবেশ কৃষক, রিটেলার ও প্রতিষ্ঠানের মধ্যে আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠিানে অংশ নেওয়া রিটেলাররা কোম্পানির বিভিন্ন পণ্য, সেবার মান এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy