কুমিল্লা বিশ্ববিদ্যালয় আদিবাসী ছাত্র সংসদের নেতৃত্বে উচিং-মংক্যএ

আবিদুর রহমান, কুবি প্রতিনিধি

শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আদিবাসী ছাত্র সংসদের নতুন কার্যনিবাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মেসী

2026-07-30T13:08:40+00:00
2026-07-30T13:08:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুমিল্লা বিশ্ববিদ্যালয় আদিবাসী ছাত্র সংসদের নেতৃত্বে উচিং-মংক্যএ
আবিদুর রহমান, কুবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:০৮ পিএম   (ভিজিট : ৩৮)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আদিবাসী ছাত্র সংসদের নতুন কার্যনিবাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মেসী বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উচিং মার্মা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মংক্যএ মার্মা।

বুধবার (২৯ জুলাই) এক বিজ্ঞপ্তি মাধ্যমে আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়। 

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্যামেলিয়ন চাকমা, নৃবিজ্ঞান বিভাগের ক্লোরিন চাকমা, মার্কেটিং বিভাগের অর্কিড চাকমা, ব্যবস্থাপনার শিক্ষা বিভাগের ঊর্মি তঞ্চঙ্গ্যা, প্রত্নতত্ত্ব বিভাগের বৈশাখী চাকমা, আইন বিভাগের কাস্পিয়ান দেওয়ান, পদার্থ বিজ্ঞান বিভাগের অঞ্জনা ত্রিপুরা, ইংরেজি বিভাগের সুকন্যা রুথড্রং, লোক প্রশাসন বিভাগের ময়ূরী ত্রিপুরা। 

সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ত্রিলোচন ত্রিপুরা।

এছাড়াও কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অর্পিত তালুকদার, অর্থ সম্পাদক হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ডওয়াংনু মার্মা, সহ-অর্থ সম্পাদক হিসেবে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের  ২০২২-২৩ শিক্ষাবর্ষের কিকিউ মার্মা, সাংগঠনিক সম্পাদক হিসেবে রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শ্রাবন্তী সিনহা। দপ্তর সম্পাদক হিসেবে মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্যক্যসাইন মার্মা, সহ দপ্তর সম্পাদক হিসেবে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মনিরাম ত্রিপুরা, প্রচার বিষয়ক সম্পাদক হিসেবে ফার্মেসি বিভাগের রেমি চাকমা, সহ-প্রচার বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অদিথ চাকমা।

ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন সিএসই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কল বিকাশ ত্রিপুরা এবং আইসিটি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দ্বীপ সাংমা। শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের দিখনজয় ত্রিপুরা ও লোক প্রশাসন বিভাগের বিশ্বজয় ত্রিপুরা। সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন বাংলা বিভাগের জমেনজয় ত্রিপুরা এবং প্রত্নতত্ত্ব বিভাগের চেংগ্যহ্লা মার্মা।

নতুন কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন  গণিত বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রসেনজিৎ চাকমা, ফার্মেসী বিভাগের রাশেল চাকমা, আইন বিভাগের কারেন বাবু চাকমা, মার্কেটিং  বিভাগের স্বদিপ্ত চাকমা, নৃবিজ্ঞান বিভাগের রিন্তু  ত্রিপুরা, প্রত্নতত্ত্ব বিভাগের লহরি তনচ্ঁগ্যা, ইংরেজি বিভাগের ত্রিবেনি চাকমা, সিএসই বিভাগের সবুজ চাকমা, আইসিটি বিভাগের সুকেল চাকমা, বাংলা বিভাগের বিশ্বজিৎ বর্মন।

নতুন কার্যনির্বাহী কমিটির একটি উপদেষ্টা মন্ডলী ও ঘোষণা করা হয়েছে। এতে আজীবন উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী অমিয় চাকমা এবং সিএসই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী ইতু চাকমা।

এছাড়াও উপদেষ্টা হিসেবে রয়েছেন আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সুইচিং মার্মা, লোক প্রশাসন বিভাগের ইমেজ চাকমা, প্রত্নতত্ত্ব বিভাগের সুদীপ চাকমা, আইসিটি বিভাগের লুনি বইসু ত্রিপুরা, মার্কেটিং বিভাগের  রাজেন তঞ্চঙ্গ্যা, সিএসই  বিভাগের পুষ্পিতা ত্রিপুরা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দীনেশ চাকমা, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের রিতু কৃপা আজিম, ইংরেজি  বিভাগের অন্তা চাকমা।

আদিবাসী ছাত্র সংসদের নব্য সভাপতি উচিং মার্মা বলেন, "নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি আনন্দিত। এই সংগঠন শুধু একটি শিক্ষার্থী সংগঠন নয়, বরং আদিবাসী শিক্ষার্থীদের ঐক্য, নেতৃত্ব ও সাংস্কৃতিক পরিচয় বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমরা সবাইকে সঙ্গে নিয়ে পারস্পরিক সম্প্রীতি, নেতৃত্বের বিকাশ এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণে কাজ করব। সবার সহযোগিতা ও অংশগ্রহণেই আমাদের এই পথচলা আরও সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি।"

সাধারণ সম্পাদক  মংক্যএ মার্মা বলেন, "নবগঠিত কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার ওপর আস্থা রেখে যারা এ দায়িত্ব দিয়েছেন, তাদের প্রতি ধন্যবাদ জানাই। সকলের সহযোগিতায় আদিবাসী ছাত্র সংসদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে আরও কার্যকর, ঐক্যবদ্ধ ও শিক্ষার্থীকল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করব। পাশাপাশি আদিবাসী শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে ভূমিকা রাখার চেষ্টা করব।"





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy