ইসলামপুরে এতিমখানার কমিটি গঠন নিয়ে উত্তেজনা, ঘুষের অভিযোগ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের ইসলামপুর উপজেলার বেনুয়ারচর আব্দুল মালেক মণ্ডল এতিমখানার পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।উপজেলা সমাজসেবা কার্যালয়ের

2026-07-30T13:10:13+00:00
2026-07-30T13:10:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসলামপুরে এতিমখানার কমিটি গঠন নিয়ে উত্তেজনা, ঘুষের অভিযোগ
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১:১০ পিএম   (ভিজিট : ৩০)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলার বেনুয়ারচর আব্দুল মালেক মণ্ডল এতিমখানার পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। 

উপজেলা সমাজসেবা কার্যালয়ের উচ্চমান সহকারী আব্দুল লতিফের বিরুদ্ধে অর্থের বিনিময়ে একটি পক্ষকে সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।

জানা গেছে, মেয়াদোত্তীর্ণ কমিটির পরিবর্তে নতুন কমিটি অনুমোদনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। চরপুটিমারী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজুর অভিযোগ, ২০ হাজার টাকা ঘুষের বিনিময়ে একটি নির্দিষ্ট পক্ষের অনুকূলে কমিটি অনুমোদনের চেষ্টা করা হয়। একই প্রতিষ্ঠানের জন্য দুটি পৃথক কমিটির তালিকা জেলা সমাজসেবা কার্যালয়ে পাঠানো হয়েছে বলেও তিনি দাবি করেন।

রাজুর ভাষ্য, বিষয়টি নিয়ে গত মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা প্রশাসনিক ভবনে আলোচনা করতে গেলে বাকবিতণ্ডা ও হট্টগোলের ঘটনা ঘটে। তবে সেখানে কোনো মারধর বা সরকারি কর্মচারীকে হেনস্তা করা হয়নি বলে তিনি দাবি করেন। 

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনও হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বিরোধ মীমাংসার চেষ্টা করছিলেন।

এদিকে, উচ্চমান সহকারী আব্দুল লতিফ বলেন, উভয় পক্ষই পৃথকভাবে আবেদন জমা দেওয়ায় বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য জেলা সমাজসেবা কার্যালয়ে পাঠানো হয়েছে। তিনি ঘুষ গ্রহণের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ জুবায়ের জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy