লোহাগড়ায় নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানালেন বিএনপির নেতৃবৃন্দ

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়ায় নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানিয়েছে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপি নেতা ও

2026-07-30T14:15:17+00:00
2026-07-30T14:15:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানালেন বিএনপির নেতৃবৃন্দ
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ২:১৫ পিএম   (ভিজিট : ২৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানিয়েছে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে উপজেলা, পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নবাগত ইউএনও এস এম মোস্তাফিজুর রহমানের কার্যালয়ে শুভেচ্ছা জানান। 

পরে উপজেলা সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) টিপু সুলতানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো: হেমায়েত হোসেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র  এ্যাডভোকেট নেওয়াজ আহম্মদ ঠাকুর নজরুল, মো: মেহেদী হাসান বিশ্বাস, বিএনপি নেতা আবু হায়াত সাবু, সিনিয়র সাংবাদিক আকরামুজ্জামান মিলু, ইমদাদুল হক মল্লিক, মো: আজম মৃধা, মো: রেজাউল করিম মিন্টু, স্বেচ্ছাসেবক দল নেতা ইকবাল কাজী,  পৌর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো: নজরুল ইসলাম মোল্যা, সহ সভাপতি এস এম শাহিন বিপ্লব, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শামসুল হক আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুসা মোল্যা, যুবদল নেতা শফিক তারিক, সোহেল রানা লাক্সমী, সাইফুল ইসলাম, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো :নায়েব আলী, মো: কোবাদ হোসেন খান, ছাত্রদল নেতা সাজ্জাদ শিকদার, আনিচুর রহমানসহ প্রমূখ। 

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান জনবান্ধব সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নবাগত ইউএনও আন্তরিক হবেন-এ প্রত্যাশা করেন নেতৃবৃন্দ। 

নবাগত ইউএনও এস এম মোস্তাফিজুর রহমান উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, 'নীতি-নৈতিকতার মধ্য থেকে অর্পিত দায়িত্ব পালনে আন্তরিকভাবে সচেষ্ট থাকবো। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy