পবিপ্রবিতে ‘ডেটা সায়েন্স ফর স্মার্টার ডিজাস্টার রেসপন্স’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ইএসডিএম ক্লাবের উদ্যোগে ‘ডেটা সায়েন্স ফর

2026-07-30T16:13:26+00:00
2026-07-30T16:13:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পবিপ্রবিতে ‘ডেটা সায়েন্স ফর স্মার্টার ডিজাস্টার রেসপন্স’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৪:১৩ পিএম   (ভিজিট : ৪২)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ইএসডিএম ক্লাবের উদ্যোগে ‘ডেটা সায়েন্স ফর স্মার্টার ডিজাস্টার রেসপন্স’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) খাতে, বিশেষ করে নারীদের দক্ষতা ও অংশগ্রহণ বাড়াতে কাজ করা আন্তর্জাতিক উদ্যোগ শি-স্টেম (SheSTEM)–এর আর্থিক সহায়তায় কর্মশালাটি আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সম্মেলনকক্ষে কর্মশালার আয়োজন  হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন ইএসডিএম ক্লাবের প্রধান মডারেটর সহযোগী অধ্যাপক মো: তরিকুল ইসলাম।এ ছাড়া উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ পারভেজ, জিও ইনফরমেশন সায়েন্স অ্যান্ড আর্থ অবজারভেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, ডিজাস্টার রেজিলিয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রমন কুমার বিশ্বাস, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. আয়শা আক্তার এবং ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড.মো: তারিকুল ইসলাম সজীব। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইএসডিএম অনুষদের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ও সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার জাভেদ মিয়ানদাদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে ইএসডিএম ক্লাবের সাধারণ সম্পাদক মো. তাহাসিনুল ইসলাম কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।

কী-নোট বক্তার বক্তব্যে জাভেদ মিয়ানদাদ বলেন, "ডেভেলপমেন্ট সেক্টরে  বিভিন্ন প্রতিষ্ঠানে বর্তমানে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, ঝুঁকি বিশ্লেষণ, পূর্বাভাস ও পরিকল্পনায় ডেটা সায়েন্সের ব্যবহার দ্রুত বাড়ছে। তাই শিক্ষার্থীদের ডেভেলপমেন্ট সেক্টরে ব্যবহৃত বিভিন্ন টুলস ও কৌশলের সঙ্গে পরিচিত করার পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায় পূর্বপ্রস্তুতিমূলক (অ্যান্টিসিপেটরি) কার্যক্রমে ডেটা সায়েন্সের কার্যকর প্রয়োগ সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়াই এ কর্মশালার অন্যতম উদ্দেশ্য।"

তিনি আরো বলেন," ডেটা সায়েন্সের কাজ ধাপে ধাপে সম্পন্ন হয়। তাই প্রতিটি ধাপ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। একসময় এ অনুষদে নারী শিক্ষার্থীর সংখ্যা কম থাকলেও বর্তমানে তাঁদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কর্মশালায় দেওয়া বিভিন্ন দায়িত্বও তাঁরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করছেন।"

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. নুরুল আমিন বলেন," দুর্যোগ ব্যবস্থাপনায় ডেটা সায়েন্সের গুরুত্ব দিন দিন বাড়ছে। কোনো দুর্যোগ ঘটার আগেই তথ্য বিশ্লেষণের মাধ্যমে নির্ভুল পূর্বাভাস দেওয়া গেলে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্ভব। দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন এবং ঝুঁকি মূল্যায়নেও ডেটা সায়েন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে ডেটা ব্যবহারের ক্ষেত্রে তথ্যের নির্ভরযোগ্যতা ও সময়োপযোগিতা নিশ্চিত করা জরুরি।"

তিনি আরও বলেন," এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের ডেটা সায়েন্সের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেবে। তারা গবেষণায় এ জ্ঞান কাজে লাগাতে পারবে এবং ভবিষ্যতে উন্নত গবেষণায় অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি নতুন ডেটা মডেল তৈরি ও উদ্ভাবনী গবেষণার মাধ্যমে দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও গবেষণা খাতে কার্যকর অবদান রাখা সম্ভব হবে।"

দিনব্যাপী কর্মশালায় দুর্যোগ-পূর্ব পূর্বপ্রস্তুতি (অ্যান্টিসিপেটরি অ্যাকশন) এবং দুর্যোগ-পরবর্তী সাড়াদানে (পোস্ট-ডিজাস্টার রেসপন্স) ডেটা সায়েন্সের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন দলভিত্তিক ব্যবহারিক কার্যক্রমে যুক্ত করা হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy