যৌতুক ও হত্যাচেষ্টা মামলায় প্রিন্স মামুনের জামিন নামঞ্জুর

বুলেটিন ডেস্ক

আইন-আদালত

কোটি টাকা যৌতুক দাবি, স্ত্রীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর আবদুল্লাহ আল মামুন

2026-07-30T16:23:44+00:00
2026-07-30T16:23:44+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
যৌতুক ও হত্যাচেষ্টা মামলায় প্রিন্স মামুনের জামিন নামঞ্জুর
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৪:২৩ পিএম   (ভিজিট : ৩১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কোটি টাকা যৌতুক দাবি, স্ত্রীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের জামিন আবেদন খারিজ করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আবদুল্লাহ আল মামুন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২৩ জুলাই রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টার অভিযোগে প্রিন্স মামুনের বিরুদ্ধে তার স্ত্রী একটি মামলা করেন। পাশাপাশি এক কোটি টাকা যৌতুক দাবি, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগেও তিনি পৃথক আরেকটি মামলা দায়ের করেন। ওই মামলায় গত ২৪ জুলাই আদালত প্রিন্স মামুনের জামিন আবেদন প্রত্যাখ্যান করে তাকে কারাগারে পাঠান। পরে আত্মহত্যার চেষ্টার মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

মামলার এজহার অনুযায়ী, প্রিন্স মামুনের স্ত্রী একজন ফ্যাশন মডেল। প্রায় পাঁচ মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল। মামুন পরকীয়ায় জড়িত ও মাদকাসক্ত। এসব বিষয়ে প্রশ্ন করলে তিনি স্ত্রীকে মারধর করতেন। বিয়ের পর থেকেই দোকান করার জন্য মামুন এক কোটি টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।

এতে আরও বলা হয়, স্ত্রীকে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলেন প্রিন্স মামুন। তবে স্ত্রী অস্বীকৃতি জানালে, তার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মামুন উত্তেজিত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করাসহ এলোপাথারি কিল ঘুষি ও লাথি মারতে থাকেন। মারধরের সময় তার গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।” 

আসামি পক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন আদালতকে বলেন, “বাদী এবং আসামি সুইট কাপল। সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা এমনটা দেখেছি। কোটি টাকা যৌতুক চেয়ে মারধরের অভিযোগ বাদী মামলা করেছে। সেখানে তেমন কোনো মেডিক্যাল সার্টিফিকেট নেই।” 





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy