ধর্ষণচেষ্টার অভিযোগে আত্মরক্ষায় ব্লেডের আঘাত, গুরুতর আহত ননদের জামাই!

গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি

সারাবাংলা

ঝালকাঠি সদর উপজেলায় এক গৃহবধূর বিরুদ্ধে তার ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। তবে গৃহবধূর দাবি,

2026-07-30T18:15:35+00:00
2026-07-30T18:20:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধর্ষণচেষ্টার অভিযোগে আত্মরক্ষায় ব্লেডের আঘাত, গুরুতর আহত ননদের জামাই!
গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৬:১৫ পিএম  আপডেট: ৩০.০৭.২০২৬ ৬:২০ পিএম  (ভিজিট : ৩৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলায় এক গৃহবধূর বিরুদ্ধে তার ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। তবে গৃহবধূর দাবি, তাকে ধর্ষণের চেষ্টা করা হলে আত্মরক্ষার জন্য তিনি ওই আঘাত করেন। 

আহত ব্যক্তিকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে সদর উপজেলার গাবারামচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মিঠু মল্লিক (৪০) বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখার এলাকার বাসিন্দা। তিনি মৃত মোশাররফ মল্লিকের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ঝালকাঠিতে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন এবং স্থানীয়ভাবে একটি ফার্মেসি পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গৃহবধূর বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্বজন ও স্থানীয়রা আহত মিঠু মল্লিককে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

অভিযুক্ত গৃহবধূ দাবি করেন, তাঁর স্বামী স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক। ঘটনার সময় তিনি বিদ্যালয়ে ছিলেন এবং ননদও কর্মস্থলে ছিলেন। সেই সুযোগে মিঠু মল্লিক বাড়িতে এসে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। তাঁর অভিযোগ, মিঠু দীর্ঘদিন ধরে তাঁকে উত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে আত্মরক্ষার্থে তিনি ব্লেড দিয়ে আঘাত করেন।

অন্যদিকে, আহত মিঠু মল্লিকের বক্তব্য জানতে তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। সাংবাদিক পরিচয় দেওয়ার পর প্রথম কলটি কেটে দেওয়া হয় এবং পরবর্তী কলগুলোও তিনি রিসিভ করেননি। তাঁর পরিবারের সদস্যদের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy