বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

2026-07-30T18:30:20+00:00
2026-07-30T18:30:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৬:৩০ পিএম   (ভিজিট : ২৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে হাফেজদের বৃহৎ সামাজিক সংগঠন বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন রেদওয়ানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মমসাদ হাসান।

কর্মসূচির আওতায় আমির খানি দাখিল মাদ্রাসা, আমির খানি হাফিজিয়া মাদ্রাসা, জামেয়া ছাদিয়া বাসিয়া পাড়া মাদ্রাসা, কালিকা পাড়া মাদ্রাসা এবং খাগড়ি হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি জামেয়া রেদওয়ানিয়া দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট আবু হামিদ মুমসাদ হাসান বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে মানুষ আজ নানা সংকটের মুখোমুখি। পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।” 

তিনি পরিবেশ সংরক্ষণে ব্যতিক্রমী এ উদ্যোগ গ্রহণ করায় বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ ও ভূয়সী প্রশংসা জানান।

ফাউন্ডেশনের সভাপতি হাফেজ শিব্বির আহমদ আরজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা তাওহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জামেয়া ছাদিয়া বাসিয়া পাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়েখ শফিকুর রহমান, শিক্ষা সচিব মাওলানা ফরিদ আহমদ, কালিকা পাড়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা সাদেক আহমদ, ফাউন্ডেশনের সহ-সভাপতি হাফেজ মামুনুর রশীদ, নির্বাহী সদস্য হাফেজ শাহ আলম, সহ-সুপার মাওলানা আতাউর রহমান, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দাল মিয়া, মাস্টার শাহিন আহমদ এবং মাওলানা মুজিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, কেবল বৃক্ষরোপণ নয়, রোপিত প্রতিটি গাছের পরিচর্যা ও সংরক্ষণেও ফাউন্ডেশনের সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। তাদের বিশ্বাস, আজকের একটি গাছই আগামী দিনের নির্মল বাতাস, শীতল ছায়া এবং নিরাপদ পরিবেশের নিশ্চয়তা হয়ে উঠবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy