কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পুনর্বাসন সেবা কেন্দ্রের উদ্বোধন

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জুলাই বৃহস্পতিবার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পুনর্বাসন সেবা কেন্দ্র-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।উপজেলা

2026-07-30T18:32:27+00:00
2026-07-30T18:32:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পুনর্বাসন সেবা কেন্দ্রের উদ্বোধন
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৬:৩২ পিএম   (ভিজিট : ৩১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জুলাই বৃহস্পতিবার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পুনর্বাসন সেবা কেন্দ্র-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সেবা কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

তিনি বলেন, এই সেবা কেন্দ্রের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা আরও সহজে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, পরামর্শ ও পুনর্বাসন সুবিধা গ্রহণ করতে পারবেন, যা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুজ্জামান লিমন। 

এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয় এবং সেবা কেন্দ্রটির কার্যক্রম সফলভাবে পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy