দেবিদ্বারে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে এমপি হীরার মতবিনিময়

দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩০৩-এর সংসদ সদস্য রাশেদা বেগম হীরা কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে

2026-07-30T18:35:02+00:00
2026-07-30T18:35:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দেবিদ্বারে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে এমপি হীরার মতবিনিময়
দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৬:৩৫ পিএম   (ভিজিট : ৩৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩০৩-এর সংসদ সদস্য রাশেদা বেগম হীরা কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর।

মতবিনিময় সভায় স্বাস্থ্য, কৃষি, খাদ্য, শিক্ষা, সমাজসেবাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুস সালাম, উপজেলা কৃষি কর্মকর্তা বাণীন রায় এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নোমান হোসাইন সোহান নিজ নিজ দপ্তরের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রাশেদা বেগম হীরা জনসেবার মান উন্নয়ন, দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন রাজধানীর গুলশান বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সী, সুফিয়া বেগম, দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিন সরকার, সদস্য সচিব আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও আব্দুল কাইয়ুম সরকার, দেবিদ্বার পৌর বিএনপির আহ্বায়ক শাহজাহান মোল্লা, সদস্য সচিব আনোয়ার হোসেন পাঠান বুলুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy