প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৬:৫৬ পিএম (ভিজিট : ৬৭)

X
ফাইল ছবি
উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিয়োগ দিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে নবনিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে পূর্বে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্তরা উচ্চ আদালতে সরকারের পক্ষে বিভিন্ন মামলা পরিচালনার দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, সব ডেপুটি অ্যাটর্নি-জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিলপূর্বক ‘বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, নাইন্টিন সেভেন্টি টু (পি. ও. নং সিক্স অব ১৯৭২)’-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ৮৬ জনকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জনকে বাংলাদেশের সহকারী নিয়োগ দেওয়া হলো।