জামিন পেলেন রিজেন্টের সেই সাহেদ করিম

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

এক কোটি টাকার বিভিন্ন নির্মাণ সামগ্রী গ্রহণ ও সেই টাকা পরিশোধ না করে প্রতারণা অভিযোগে দায়ের করা এক

2026-07-30T19:18:48+00:00
2026-07-30T19:18:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামিন পেলেন রিজেন্টের সেই সাহেদ করিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৭:১৮ পিএম   (ভিজিট : ৬৭)
আলোচিত সেই সাহেদ করিম
X

আলোচিত সেই সাহেদ করিম

এক কোটি টাকার বিভিন্ন নির্মাণ সামগ্রী গ্রহণ ও সেই টাকা পরিশোধ না করে প্রতারণা অভিযোগে দায়ের করা এক মামলায় করোনার নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতি নিয়ে আলোচনা আসা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমের জামিন আবেদন মঞ্জুর করেছেন।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এই আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, মামলাটির বাদীর সঙ্গে আপোষের শর্তে পাঁচ হাজার টাকার মুচলেকায় ১০ দিনের জন্য জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে তার বিরুদ্ধে অন্যান্য মামলা থাকায় তিনি এখনই কারামুক্ত হতে পারছেন না।

২০২০ সালের ১৩ জুলাই মেসার্স মাসুদ এন্টার প্রাইজ পক্ষে আসামি সাহেদ করিমের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেন ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. সাইফুল্লাহ মাসুদ।

বাদীর অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৮ সাল থেকে এই মামলার বাদী আসামিকে বিভিন্ন সময় নির্মান সামগ্রী সরবরাহ করেন। আসামির কথা মতে বাদী পণ্য সরবরাহ করে থাকতেন। প্রথমে কিছু টাকা নগদ দিলেও পরবর্তীতে চেকের মাধ্যমে টাকা পরিশোধ করতেন। পণ্যের জন্য আসামি সাহেদ বাদীকে প্রাইম ব্যাংকের সর্বমোট এক কোটির ৪টি চেক প্রদান করেন। পরবর্তীতে বাদী ওই চেকগুলো নগদায়নের জন্য সংশ্লিষ্ট ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকে কোন টাকা নেই মর্মে ফেরত দেন।

আরও বলা হয়, বাদী আসামিকে এই বিষয় অবহিত করলে আসামি দেই দিচ্ছি বলে কালক্ষেপন করতে থাকেন। ২০২০ সালের ২৬ জুন আসামির কাছে পাওনা টাকা চাইতে গেলে বাদীকে সাফ জানিয়ে দেয় যে, টাকা দিতে পারবে না এবং বেশী বাড়াবাড়ি করলে জানে মেরে ফেলবে। ওই ঘটনায় বাদী উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে অভিযোগ উল্লেখ করা হয়।

এক কোটি টাকার বিভিন্ন নির্মাণ সামগ্রী গ্রহণ করে ও সেই টাকা পরিশোধ না করার অভিযোগে প্রতারণার মামলায় সাহেদ করিমকে গ্রেপ্তার দেখানো হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতে বেঞ্চ সহকারী মো. রুহুল আমীন। তিনি আরও বলেন, বাদীর সঙ্গে আপোষের শর্তে ১০ দিনের জন্য আসামির জামিন মঞ্জুর করেন। আগামী ৮ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি তারিখ নির্ধারণ রয়েছে।

এর আগে, গত ২০ জুলাই রাজধানীর ইসিবি চত্বর থেকে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ২ কোটি ১৬ লাখ টাকার চেক ডিজঅনার এক মামলার ওয়ারেন্টের ভিত্তিতে সাহেদকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy