প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৮:৫৮ পিএম (ভিজিট : ৮৪)

X
জড়িত ঢাবি শিক্ষার্থী ও সেই বহিরাগত ব্যক্তি
অনলাইনের একটি অ্যাপের মাধ্যমে এক সমকামী ব্যক্তিকে হলের নিজ রুমে ডেকে এনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের ২২-২৩ সেশনের উর্দু বিভাগের একজন শিক্ষার্থী। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মাস্টারদা সূর্যসেন হল সংসদের পাঠকক্ষ সম্পাদক মোহাম্মাদ ইমরান।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নাঈমুর রেজা নামের এক শিক্ষার্থী। অভিযুক্ত বহিরাগত ব্যক্তি ব্যানবেইস এ চাকরি করেন বলে জানা গেছে। তার স্থানীয় ঠিকানা ফরিদপুরের ভাঙা উপজেলায় এবং বর্তমানে রাজধানীর মালিবাগে থাকে। তিনি ব্লু অ্যাপসের মাধ্যমে অনেকের কাছে টাকার বিনিময়ে সার্ভিস প্রদান করে।
হল সূত্রে জানা যায়, ঢাবি শিক্ষার্থী একটি অনলাইন অ্যাপের মাধ্যমে পরিচিত এক ব্যক্তিকে হলে আমন্ত্রণ জানান। নির্ধারিত ৩৬৬ নং কক্ষে যাওয়ার পরিবর্তে ওই ব্যক্তি ভুলবশত ৩৬০ নং কক্ষের দরজায় নক করলে সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের সন্দেহ হয়।
শিক্ষার্থীরা ওই ব্যক্তির সঙ্গে কথা বলার পর তার মোবাইল ফোনে কথোপকথন যাচাই করলে সন্দেহজনক তথ্য পাওয়ার দাবি করেন। এরপর বিষয়টি হল প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে হল প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষার্থীসহ সমকামী ব্যক্তিকে আটক করেন। পরে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়।
ঘটনার বর্ণনায় মাস্টার দা সূর্যসেন হল সংসদের পাঠকক্ষ সম্পাদক মোহাম্মাদ ইমরান বলেন, আমাদের হলের একটি রুমের সামনে আজ একজন বহিরাগতকে পাওয়া যায়। তার অন্য একটি রুমে যাওয়ার কথা থাকলেও ভুলক্রমে তিনি আরেকটি রুমের সামনে চলে যান। ওই রুমের যে আবাসিক শিক্ষার্থী আছেন তারা তাকে জিজ্ঞাসা করে আমাদের হলের অভিযুক্ত শিক্ষার্থীকে শনাক্ত করেন। পরবর্তীতে তাদের দুইজনের মোবাইলে সমকামীদের যোগাযোগ করার একটি অনলাইন অ্যাপ পাওয়া যায় এবং সেখানে তাদের যোগাযোগের বিষয়টি বেরিয়ে আসে।
ঘটনার স্বীকারোক্তিতে অভিযুক্ত শিক্ষার্থী নাঈমুর রেজা জানান, তিনি অনেকদিন ধরে সমকাকিতার সঙ্গে জড়িত। একই হলের আরও দুইজন শিক্ষার্থীও এই অ্যাপে মাধ্যমে সমকামিতায় জড়িত বলেও দাবি করেন তিনি।