নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

অনলাইন ডেস্ক

জাতীয়

ঢাকা মহানগর ইমারত বিধিমালা কার্যকরভাবে প্রয়োগের জন্য বিদ্যমান আইনি কাঠামো পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের লক্ষ্যে তিন সদস্যের মন্ত্রী

2026-07-31T07:22:08+00:00
2026-07-31T07:22:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৭:২২ এএম   (ভিজিট : ৮৩৫)
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ
X

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

ঢাকা মহানগর ইমারত বিধিমালা কার্যকরভাবে প্রয়োগের জন্য বিদ্যমান আইনি কাঠামো পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের লক্ষ্যে তিন সদস্যের মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।

মঙ্গলবার (২৮ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে কমিটির সভাপতি করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী।

কমিটিকে ঢাকা মহানগর ইমারত বিধিমালা প্রয়োগের পর্যাপ্ত আইনি কাঠামো নিশ্চিত করতে ‌‘বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট, ১৯৫২’ এবং ‘টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট, ১৯৫৩’ পর্যালোচনা করে সংশ্লিষ্ট আইনের সংশোধন, পরিমার্জন ও চূড়ান্ত করার সুপারিশ প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রয়োজনে কমিটি সদস্য কো-অপ্ট করতে পারবে। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। এছাড়া কমিটির সুপারিশ অনুযায়ী সংশোধিত আইন ও বিধিমালার প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy