কালিয়াকৈরে অস্ত্রসহ সাত ডাকাত গ্রেফতার

কালিয়াকৈর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালিয়াকৈরের আলোচিত চাঁদাবাজ অস্ত্রসহ ১৮ মামলার আসামী পিচ্চি আকাশ(২৭)সহ সাত ডাকাতকে বৃহস্পতিবার রাত ১২টায় গ্রেফতার করেছে থানা

2026-07-31T20:17:21+00:00
2026-07-31T20:17:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিয়াকৈরে অস্ত্রসহ সাত ডাকাত গ্রেফতার
কালিয়াকৈর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৮:১৭ পিএম   (ভিজিট : ৪০)
সাত ডাকাত গ্রেফতার
X

সাত ডাকাত গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈরের আলোচিত চাঁদাবাজ অস্ত্রসহ ১৮ মামলার আসামী পিচ্চি আকাশ(২৭)সহ সাত ডাকাতকে বৃহস্পতিবার রাত ১২টায় গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত পিচ্চি আকাশ সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার জয়পুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

পিচ্চি আকাশের দেয়া তথ্যের ভিত্তিতে ডাকাত দলের আরো ৬ সদস্যকে গ্রেফতার করা হয় ঢাকা দলের অন্যান্য সদস্যরা হলেন মোঃ নাদিম (২২), পিতা-শহিদুল ইসলাম, মাতা-নাজমা, সাং-হাবিবপুর, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর,  মোঃ সুমন হোসেন (২২), পিতা-দুলাল হোসেন, মাতা-এলিজা খাতুন, সাং-উলুসারা, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর, ৪। মোঃ লিমন হোসেন (২৪), পিতা-আব্দুল জব্বার, মাতা-নুরিজা বেগম, সাং-পূর্ব কাজমা, ৫নং ওয়ার্ড, থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট, বর্তমানে উপজেলার-উলুসার এলাকাযর জাহাঙ্গীর এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর,  মোঃ বাবু আলী (৩২), পিতা-মোহাম্মদ আলী, মাতা-ফুলজান, সং-উলুসারা, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর,  মোঃ নাইবুল ইসলাম, পিতা-মোঃ শুকুর আলী, মাতা-খোদেজা বেগম, সাং-দক্ষিণ দুয়াজানী, ইউপি-নাগরপুর, থানা-নাগরপুর, জেলা-টাঙ্গাইল, এ/পি সাং-উলুসারা (মোস্তাফার বাড়ীর ভাড়াটিয়া), থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর’দেরকে গ্রেফতার করা হয় ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার অলুশারা গ্রামের সোহেল মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলামের দেয়া প্রেসরিলিজ সূত্রে গাজীপুর জেলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে, সহকারী পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেল মহোদয়ের নেতৃত্বে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ (৩০ জুলাই) রাত ২১.১৫ ঘটিকার সময় জামালপুর জেলার জামালপুর সদর থানার কামালখান ইউনিয়নের তিতপল্লা সাকিনস্থ সালামের ৩য় তলা বিশিষ্ট বসত বাড়ীর ভিতর হইতে পিচ্চি আকাশকে গ্রেফতার করা হয়। সে তার গ্যাংসহ মোটরসাইকেলযোগে ধারালো অস্ত্র-শস্ত্র সহ কালিয়াকৈর থানাধীন বিভিন্ন ফ্যাক্টরীতে যাইয়া ফ্যাক্টরী কর্তৃপক্ষের নিকট মোটা অংকের চাঁদা হাতিয়ে নিত। 

তাহাকে গ্রেপ্তারের পর  অধিকরতর জিজ্ঞাসাবাদের  একপর্যায়ে ধৃত আসামী স্বীকার করে যে, কালিয়াকৈর থানাধীন হরতকীতলা এলাকায় গ্রামীণ ইন্ডাস্ট্রিজ এর উল্টা পাশে জঙ্গলে আর্বজনার নিচে দেশীয় অস্ত্র লুকাইয়া রাখিয়াছে। অতঃপর ধৃত আসামী আকাশ  পিচ্ছি আকাশ এর দেখানো ও স্বীকারোক্তিমতে কালিয়াকৈর থানাধীন হরতকীতলা এলাকার গ্রামীণ ইন্ডাস্ট্রিজ এর বিপরীতে টাঙ্গাইল-গাজীপুর গামী রাস্তার পাশে মোতালেব এর ভল্কানাইজিং দোকানের পিছনে জঙ্গলের আর্বজনার ভিতর হইতে পাতলা পলিথিন দ্বারা মোড়ানো বাজারের ব্যাগের ভিতর রক্ষিত তিন টি লোহার হাসুয়া (ছেনি),  একটি লোহার হাসুয়া (ছেনি),  একটি লোহার চাপাতি যাহা লম্বা ৯ ইঞ্চি বাট সহ লম্বা আবার পেন্সিল শুধুমাত্র কাঠের বাট লম্বা একটি কাঠের গোল লাঠি,একটি লোহার পাইপ,  পাতলা পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু করা হয়েছে। 

উল্লেখ্য যে, তাহার সঙ্গে থাকা অপর আসামী  উক্ত আসামীগণ কালিয়াকৈর থানাধীন জমিদারী হোটেলে ডাকাতির প্রস্তুতির ঘটনার সাথে জড়িত। ইহা ছাড়াও তাহারা একাধিক মামলার আসামী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy