তরুণীর বাড়িতে গিয়ে আটক ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি, অতপর...

অনলাইন ডেস্ক

শিক্ষা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এক তরুণীর বাড়িতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন চরমোনাইয় পীরের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের

2026-08-02T10:30:58+00:00
2026-08-02T10:35:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তরুণীর বাড়িতে গিয়ে আটক ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি, অতপর...
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১০:৩০ এএম  আপডেট: ০২.০৮.২০২৬ ১০:৩৫ এএম  (ভিজিট : ৬০)
জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিব
X

জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিব

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এক তরুণীর বাড়িতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন চরমোনাইয় পীরের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মাহ্ফুজ সরকার রাকিব। পরে স্থানীয়দের উপস্থিতিতে ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ঘোলদহ গ্রামের আব্দুল জলিলের বাড়িতে মাহ্ফুজ সরকার রাকিবকে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটক করেন। এরপর উভয় পক্ষের সম্মতিতে ওই রাতেই আব্দুল জলিলের মেয়ে জুই আক্তারের সঙ্গে ৭ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানান স্থানীয়রা। 

তবে এ ঘটনার অভিযোগ অস্বীকার করেছেন মাহ্ফুজ সরকার রাকিব। তিনি বলেন, পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়েছে। বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করে কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিও ছড়িয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছেন।

মাহ্ফুজ সরকার রাকিব দাবি করেন, ‘আগের রাতে দুই পরিবারের অভিভাবকদের উপস্থিতিতে বিয়ের বিষয়ে আলোচনা হয়েছিল বলেই তিনি সেখানে ছিলেন এবং শুক্রবার সকালে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়েছে। কিছু ব্যক্তি গোপনে ভিডিও ধারণ করে খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা শালু জানান, মেয়ের সঙ্গে আগে থেকেই মাহফুজ রাকিবের সম্পর্ক ছিল। রাতে এলাকাবাসীর হাতে আটক হওয়ার পর শুক্রবার স্থানীয়দের মধ্যস্থতায় আবদুল জলিলের মেয়ে জুই আক্তারের সঙ্গে ৭ লাখ টাকা দেনমোহরে ইসলামী ছাত্র আন্দোলনের নেতা মাহফুজ রাকিবের বিয়ে পড়ানো হয়েছে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy