প্রকাশিত সংবাদের বিষয়ে কারা অধিদপ্তরের ব্যাখ্যা

জাহাঙ্গীর আলম

জাতীয়

সম্প্রতি একটি দৈনিকে প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে কারা অধিদপ্তর। অধিদপ্তরের দাবি, প্রকাশিত সংবাদে বিষয়টি আংশিকভাবে উপস্থাপিত হয়েছে

2026-08-02T14:43:11+00:00
2026-08-02T14:43:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
প্রকাশিত সংবাদের বিষয়ে কারা অধিদপ্তরের ব্যাখ্যা
জাহাঙ্গীর আলম
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ২:৪৩ পিএম   (ভিজিট : ৫০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সম্প্রতি একটি দৈনিকে প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে কারা অধিদপ্তর। অধিদপ্তরের দাবি, প্রকাশিত সংবাদে বিষয়টি আংশিকভাবে উপস্থাপিত হয়েছে এবং প্রকৃত তথ্য সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়নি।

কারা অধিদপ্তর জানায়, সম্প্রতি কিছু কারারক্ষী ও মহিলা কারারক্ষী প্রচলিত নিয়ম-নীতি উপেক্ষা করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন। এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও অনেকেই তা অনুসরণ না করে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন, যা কারা অধিদপ্তরের দৃষ্টিগোচর হয়েছে।

এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যমান নির্দেশনা সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করতে কয়েকজন কারারক্ষী ও মহিলা কারারক্ষীকে নিয়ে সারাদিনব্যাপী একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্টদের ওই কর্মসূচিতে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়। এ উদ্যোগ অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধির একটি অংশ।

এ বিষয়ে প্রকৃত তথ্য উপস্থাপনের জন্য গণমাধ্যমের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন কারা অধিদপ্তরের এআইজি (উন্নয়ন ও মিডিয়া) জান্নাতুল ফরহাদ।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy