টুঙ্গিপাড়ায় ৩৮ কর্মীকে পৌরসভার লোগোযুক্ত ইউনিফর্ম প্রদান

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

২আগস্ট ২০২৬, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার উদ্যোগে ৩৮ জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে পৌরসভার লোগো ও নামসংবলিত ইউনিফর্ম বিতরণ করা

2026-08-02T15:42:47+00:00
2026-08-02T15:42:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টুঙ্গিপাড়ায় ৩৮ কর্মীকে পৌরসভার লোগোযুক্ত ইউনিফর্ম প্রদান
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৩:৪২ পিএম   (ভিজিট : ২৩)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

২আগস্ট ২০২৬, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার উদ্যোগে ৩৮ জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে পৌরসভার লোগো ও নামসংবলিত ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।

রবিবার (২ আগস্ট ২০২৬) দুপুর সাড়ে ১২টায় টুঙ্গিপাড়া পৌরসভা কার্যালয়ে এ ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জহির উদ্দিন এবং পৌর উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেন।

ইউনিফর্ম বিতরণ শেষে পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জহির উদ্দিন বলেন, “পরিচ্ছন্নতা কর্মীদের গায়ে নির্ধারিত পোশাক থাকলে সাধারণ মানুষ সহজেই তাদের চিনতে পারবেন। এতে তারা আরও দায়িত্বশীলভাবে পৌর এলাকার ময়লা-আবর্জনা অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এ লক্ষ্যেই পৌরসভার লোগো ও নামসংবলিত ইউনিফর্ম ৩৮ জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে বিতরণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “পৌর এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত হলে পরিবেশ সুন্দর থাকবে, মশার উপদ্রব কমবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পৌরসভা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”


অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীরা পরিচ্ছন্নতা কর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy