দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

সারাবাংলা

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে স্বর্ণ পাচার প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সফল অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন

2026-08-02T17:47:40+00:00
2026-08-02T17:47:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দর্শনা সীমান্তে বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৫:৪৭ পিএম   (ভিজিট : ২৭)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে স্বর্ণ পাচার প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সফল অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) পরিচালিত এ অভিযানে আনুমানিক ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ৬ কেজি ৯৬৮ গ্রাম ওজনের ৩৯টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় রবিউল ইসলাম (৩৪) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়।

শনিবার (১ আগস্ট) শনিবার বিকেলে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, দর্শনা সীমান্তবর্তী পারকেষ্টপুর এলাকা দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে  পাচারের চেষ্টা হতে পারে। 

উক্ত তথ্যের ভিত্তিতে আনুমানিক বিকেল ৪টা ২০ মিনিটের দিকে বিজিবির একটি চৌকস আভিযানিকদল গোপনে ওই এলাকায় অবস্থান গ্রহণ করে। সীমান্ত পিলার-৭৮-এর দিকে মোটর সাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়ার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করে তাকে আটক করে। 

পরে তার দেহ তল্লাশি করে বিভিন্ন আকারের ৩৯ পিস স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।

অভিযানে আটক ব্যক্তির কাছ থেকে একটি ব্যবহৃত মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৪০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি দর্শনার ছয়ঘরিয়া গ্রামের মোঃ রবিউল ইসলাম (৩৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উদ্ধারকৃত স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন। আটককৃত আসামি ও জব্দকৃত মোটরসাইকেল দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাজমুল হাসান জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় স্বর্ণসহ অন্যান্য পণ্যের অবৈধ চোরাচালান প্রতিরোধ এবং বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সীমান্তে আইন-শৃঙ্খলা রক্ষা এবং চোরাচালান নির্মূলে বিজিবির গোয়েন্দাভিত্তিক এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy