দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্থানান্তর হচ্ছে কাহারোলের ঐতিহ্যবাহী গরুর হাট

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহ্যবাহী গরুর হাট স্থানান্তরের উদ্যোগ নেওয়ায় দীর্ঘদিনের যানজট ও জনভোগান্তি নিরসনের আশা জেগেছে স্থানীয়দের মধ্যে।উপজেলা

2026-08-02T18:16:45+00:00
2026-08-02T18:16:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্থানান্তর হচ্ছে কাহারোলের ঐতিহ্যবাহী গরুর হাট
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:১৬ পিএম   (ভিজিট : ৩৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহ্যবাহী গরুর হাট স্থানান্তরের উদ্যোগ নেওয়ায় দীর্ঘদিনের যানজট ও জনভোগান্তি নিরসনের আশা জেগেছে স্থানীয়দের মধ্যে।

উপজেলা সদরে প্রতি শনিবার বসা এই গরুর হাটে জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে কয়েক হাজার গরুবাহী যানবাহন আসায় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে পথচারী, যাত্রীবাহী যানবাহন এবং সাধারণ মানুষকে প্রতি হাটের দিন চরম ভোগান্তির শিকার হতে হয়।

রোববার (২ আগস্ট) দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম কাহারোল উপজেলা পরিদর্শনে এসে গরুর হাট স্থানান্তরের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুজ্জামান লিমনকে আগামী দুই-এক দিনের মধ্যে স্থানটির সম্প্রসারণ ও মাটি ভরাটের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন।

দীর্ঘদিন ধরে কাহারোলবাসীর অন্যতম দাবির মধ্যে ছিল উপজেলা সদর থেকে গরুর হাট স্থানান্তর। জেলা প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে যানজট কমবে, জনদুর্ভোগ লাঘব হবে এবং উপজেলার যোগাযোগ ব্যবস্থা আরও স্বাভাবিক হবে বলে আশা করছেন স্থানীয়রা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম, কাহারোল থানার অফিসার ইনচার্জ মো. সেলিমুর রহমান সেলিম, মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুজ্জামান লিমন এবং উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy