বন্যাদুর্গতদের মাঝে কাজুকো ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

ফারুক হোসেন, মাটিরাঙ্গা (​খাগড়াছড়ি)

সারাবাংলা

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে কাজুকো ভুইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট।

2026-08-02T18:22:33+00:00
2026-08-02T18:22:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বন্যাদুর্গতদের মাঝে কাজুকো ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ
ফারুক হোসেন, মাটিরাঙ্গা (​খাগড়াছড়ি)
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:২২ পিএম   (ভিজিট : ২২)
বন্যাদুর্গতদের মাঝে কাজুকো ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ
X

বন্যাদুর্গতদের মাঝে কাজুকো ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে কাজুকো ভুইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট। মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই) এর ব্যবস্থাপনায় মাটিরাঙ্গা উপজেলা ও পৌরসভায় বন্যাদুর্গত দুইশ দশ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। 


রোববার (২ আগস্ট) বেলা একটার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদিউল আলম। 

​ত্রাণ বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক মো. আবুল কালাম আযাদ, প্রচার সম্পাদক সুনী ত্রিপুরা এবং মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার উপস্থিত ছিলেন। এছাড়াও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই মানবিক কার্যক্রমে অংশ নেন।


একই সময়ে মাটিরাঙ্গা পৌরসভায় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।

খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ারর নির্দেশনায় ​প্রকৃত বন্যাদুর্গতদের হাতে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক সহায়তা কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।


​দুর্গত মানুষের দুর্ভোগ সব ধরনের প্রয়োজনীয় সহায়তা বজায় রাখার আশ্বাস দিয়ে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদিউল আলম বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে দুর্গত এলাকার মানুষের জন্য সম্ভাব্য সবকিছু করা হবে। ত্রাণ সহায়তা বিতরণে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি সহ্য করা হবে না।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy