চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা শনিবার (২ আগস্ট)

2026-08-02T18:30:16+00:00
2026-08-02T18:31:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:৩০ পিএম  আপডেট: ০২.০৮.২০২৬ ৬:৩১ পিএম  (ভিজিট : ৩৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা শনিবার (২ আগস্ট) সকালে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন, সমিতির প্রবীণ ঠিকাদার মো. ইলিয়াছ বাবুল। 

এ সময় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন, আফিল উদ্দীন আহমদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সাইফুল ইসলাম।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াছ বাবুল, সহ-সভাপতি মাহাবুবুল আলম (চেয়ারম্যান) ও জহির উদ্দীন আহমদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী ও ফরহাদুল ইসলাম টিপু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কুতুব উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক টিংকু ধর, অর্থ সম্পাদক আসহাব উদ্দীন ভুঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফখরুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল জব্বার মানিক এবং ধর্মবিষয়ক সম্পাদক হাজী মোহাম্মদ আমির হোসেন।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন নুরুল আমিন, মোহাম্মদ আবু জাফর, মো. আলী মুন্সি, আরিফুল ইসলাম সুমন, আবদুর রহমান সামা, ফোরকান বিন সোলাইমান এবং মোহাম্মদ মহসিন চৌধুরী।

সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির ঐক্য, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং ঠিকাদারদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নবগঠিত এ কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy