সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নওগাঁর সাপাহারে বৃক্ষরোপণ

2026-08-02T18:56:34+00:00
2026-08-02T18:56:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:৫৬ পিএম   (ভিজিট : ৬৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নওগাঁর সাপাহারে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে রোববার (২ আগষ্ট) বিকেলে সাপাহার-খঞ্জনপুর সড়কের পাশে চারা রোপন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপন র্কমসুচির শুভ উদ্বোধণ ঘোষনা করেন জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ, সহকারী বন সংরক্ষক নাইমা আকতার, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাপাহার রেঞ্জ অফিসার শাহাদাৎ হোসাইন, বিট অফিসার মতিউর রহমান।
এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকে বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যার জন্য উদ্বুদ্ধ করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy