আড়াইহাজারে শ্রেষ্ঠ শিক্ষার্থীর স্বীকৃতি পেল ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের সামিয়া সিরাজ

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জেরআড়াইহাজারেএসএসসি-২০২৪ পরীক্ষায় বাণিজ্য বিভাগে কৃতিত্বপূর্ণ ফল অর্জনের স্বীকৃতিস্বরূপ সামিয়া সিরাজ উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্তরের শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে সম্মানিত

2026-08-03T13:06:48+00:00
2026-08-03T13:06:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে শ্রেষ্ঠ শিক্ষার্থীর স্বীকৃতি পেল ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের সামিয়া সিরাজ
আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১:০৬ পিএম   (ভিজিট : ৩৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এসএসসি-২০২৪ পরীক্ষায় বাণিজ্য বিভাগে কৃতিত্বপূর্ণ ফল অর্জনের স্বীকৃতিস্বরূপ সামিয়া সিরাজ উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্তরের শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে সম্মানিত হয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজিত এক অনুষ্ঠানে PBGSI ও SEDP-এর উদ্যোগে তাকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও সনদপত্র প্রদান করা হয়।

এছাড়াও, তার এই অসাধারণ অর্জনে উৎসাহ ও শুভেচ্ছা জানিয়ে ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ  আব্দুল্লাহ আল মামুন তাঁর হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

এ বিষয়ে ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন বলেন, সামিয়ার এই গৌরবোজ্জ্বল অর্জনে ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজ পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ, আরও বড় সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা করি।

সামিয়া সিরাজ দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার আড়াইহাজার প্রতিনিধি রফিকুল ইসলাম রানার ছোট ভাই আড়াইহাজারে অবস্থিত সেন্ট্রাল হসপিটাল এন্ড ডায়াগনেষ্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর সিরাজুল ইসলামের তিন কন্যার মধ্যে দ্বিতীয়। 

তার প্রথম কন্যা শামীমা সিরাজ কলাগাছিয়া উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ -৫ পেয়ে উত্তির্ন হন এবং সকারী সফর আলী কলেজ থেকে কৃতিত্বের সহিত এইচএসসি পাস করে বর্তমানে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে অধ্যয়ণ করছেন। 

সামিয়া সিরাজ ও ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাস করে এ গৌরব অর্জন করেন এবং চলতি এইচএসসি পরীক্ষায় সরকারী সফর আলী কলেজ থেকে অংশ গ্রহণ করে পরীক্ষা দিচ্ছেন্।তার ছোট বোন সাবিহা সিরাজ কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ে অধ্রয়ণ করছেন। 

সামিয়া সিরাজের এ কৃতিত্বের জন্য তার বাবা চাচাসহ পরিবারের সকলে গর্বিত। তারা সকলের কাছে সামিয়া সিরাজের উজ্জল ভবিষ্যত ও উত্তরোত্তর সাফল্যের জন্য দোয়া প্রার্থনা করেছেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy