প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৫:০৪ পিএম (ভিজিট : ৪৩)

X
৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস
আগামী বুধবার (৫ আগস্ট) গণঅভ্যুত্থান দিবস। এদিন সব অফিস-আদালত (জরুরি কাজে নিয়োজিত অফিস ব্যতীত) সাধারণ ছুটির আওতায় থাকবে। কিন্তু পোশাক কারখানায় ছুটি থাকবে কি না। এ নিয়ে প্রশ্ন উঠেছে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) অনুমোদিত ছুটির তালিকায় গণঅভ্যুত্থান দিবসে ছুটি রয়েছে।
বিজিএমইএর চলতি বছরের ছুটির তালিকায় বলা হয়, প্রত্যেক শ্রমিককে প্রতি পঞ্জিকা বছরে ১৩ দিনের মজুরিসহ উৎসব ছুটি মঞ্জুর করতে হবে (১৭ নভেম্বর, ২০২৫ তারিখের শ্রম অধ্যাদেশ মোতাবেক)।
বিধি দ্বারা নির্ধারিতভাবে মালিক ওই ছুটির দিন ও তারিখ স্থির করবেন। ওই তালিকায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট ছুটি রয়েছে।
এদিকে, সরকারি ছুটি থাকলেও এ অবকাশের সুযোগ সবাই পাচ্ছেন না। জরুরি ও জনসেবামূলক প্রতিষ্ঠানে কর্মরতদের নিজ নিজ স্বাভাবিক দায়িত্ব পালন করতে হবে।