জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাদিক অ্যাগ্রোর ইমরান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেপ্তার দেখানোর

2026-08-03T17:54:58+00:00
2026-08-03T17:54:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাদিক অ্যাগ্রোর ইমরান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৫:৫৪ পিএম   (ভিজিট : ২১)
সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন
X

সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (৩ আগস্ট) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. মিজানুর রহমান।

মামলার তদন্ত কর্মকর্তা, মোহাম্মদপুর থানার উপপরিদর্শক রানা রায়, গত ৩১ জুলাই সন্দিগ্ধ আসামি হিসেবে ইমরান হোসেনকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ওই দিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৩ আগস্ট দিন ধার্য করেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক তদন্তে মামলার ঘটনায় ইমরান হোসেনের সম্পৃক্ততার পক্ষে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাকে এ মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানো প্রয়োজন বলে আদালতে আবেদন করা হয়।

শুনানির সময় আসামিপক্ষের আইনজীবীরা গ্রেপ্তার দেখানোর বিরোধিতা করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ আবেদনটির পক্ষে যুক্তি উপস্থাপন করে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত ইমরান হোসেনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মোহাম্মদপুর থানার বছিলা বেড়িবাঁধ, বছিলা ব্রিজ, বছিলা চেকপোস্ট ও আশপাশের এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়েছে, হামলায় আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করা হলে বহু মানুষ আহত হন। ওই ঘটনায় মো. ছালেমান নামে এক ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হন এবং পরে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৫ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ৩ মার্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ইমরান হোসেনকে গ্রেপ্তার করে। পরদিন ১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা মানি লন্ডারিং মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই মামলায় গ্রেপ্তারের পর থেকেই তিনি কারাগারে রয়েছেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy