বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে আহত-৩, আতঙ্কে এলাকাবাসী

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে ৩ জন গুরুতর আহত হয়েছে।আহতরা হলেন ইতি আক্তার (২২), ফাহিম হাওলাদার (১৪) ও হনুফা

2026-08-03T19:05:40+00:00
2026-08-03T19:05:40+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে আহত-৩, আতঙ্কে এলাকাবাসী
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৭:০৫ পিএম   (ভিজিট : ২৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে ৩ জন গুরুতর আহত হয়েছে। 

আহতরা হলেন ইতি আক্তার (২২), ফাহিম হাওলাদার (১৪) ও হনুফা বেগম (৫০)। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দিলে দ্রুত শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৬ টায় উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহআলম হাওলাদারের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শাহ আলমের স্ত্রী হনুফা বেগম, কন্যা ইতি ও নাতি ফাহিম অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। বিস্ফোরণের শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ শুরু করে। ঘটনাস্থল থেকে পুলিশ আলামত সংগ্রহ করেছে বলে জানা গেছে।

শাহ আলম হাওলাদারের ছেলে জামাল হাওলাদার জানান, ঘরের পাশে থাকা কয়েকটি বালুর বস্তার মধ্যে একটি বস্তায় বোমা বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে তার মা, বোন ও ভাগিনার শরীরে আগুন ধরে যায়। আত্ম রক্ষার্থে তারা ঘরের সামনে থাকা নদীতে ঝাঁপিয়ে পড়ে। ততক্ষণে তাদের শরীরের সব কাপড় পুড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। তবে বোমা কোথা থেকে আসলো এ বিষয়ে তাদের কিছুই জানা নেই।
বাকেরগঞ্জে ভরপাশা ইউনিয়নে বোমা বিস্ফোরণের ঘটনা জানতে পেরে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেন বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য রুহুল আমিন জোমাদ্দার ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

বাকেগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বোমায় কী ধরনের বিস্ফোরক ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে। 

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy