কবে দেশে ফিরছেন মির্জা আব্বাস, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের দেশে ফিরতে আরও সময় লাগবে।

2026-08-03T19:14:32+00:00
2026-08-03T19:14:32+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কবে দেশে ফিরছেন মির্জা আব্বাস, যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৭:১৪ পিএম   (ভিজিট : ৪০)
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস
X

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের দেশে ফিরতে আরও সময় লাগবে। বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। 

আজ সোমবার (৩ আগস্ট) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আস্তে আস্তে সার্বিকভাবে সুস্থ হয়ে উঠছেন। বাংলাদেশে আসতে আরো কিছু দিন সময় লাগবে। মহান আল্লাহ দ্রুত তাকে সুস্থ করে তুলুন।

এর আগে গত ১৫ মার্চ অসুস্থ হয়ে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়।

অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে গত ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তরিত করা হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy