দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন সৌদি আরবের

2026-08-04T08:04:36+00:00
2026-08-04T08:04:36+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৮:০৪ এএম   (ভিজিট : ২৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল-খেরেইজি।

সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

কূটনৈতিক সূত্র জানায়, সফরকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রমবাজার, পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতেও মতবিনিময়ের কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী মঙ্গলবার বিকেলে দুই দিনের সরকারি সফর শেষ করে ঢাকা ত্যাগ করবেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ-সৌদি আরবের কৌশলগত অংশীদারত্ব ও সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy