চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের বিক্ষোভ, জুলাই সনদ বাস্তবায়ন দাবি

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখা। এ সময় সংগঠনটির

2026-08-04T10:53:26+00:00
2026-08-04T10:53:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের বিক্ষোভ, জুলাই সনদ বাস্তবায়ন দাবি
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১০:৫৩ এএম   (ভিজিট : ১৯)
ছবি : প্রতিনিধি
X

ছবি : প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখা। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবি জানান।

সোমবার (৩ আগস্ট) বিকেল আনুমানিক ৫টায় চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন ফুটবল মাঠে গিয়ে শেষ হয়।

মিছিলটি টাউন ফুটবল মাঠ থেকে বের হয়ে কবরী রোড, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনের সড়ক, সাহিত্য পরিষদ ও কোর্ট মোড়, বড় বাজারের শহীদ হাসান চত্বর এবং শহীদ আবুল কাশেম সড়ক প্রদক্ষিণ করে। মিছিলজুড়ে নেতাকর্মীরা বিভিন্ন দাবিতে স্লোগান দেন এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচির আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সাগর আহমেদ, সেক্রেটারি মো. মাসুম বিল্লাহ, চুয়াডাঙ্গা পৌর ছাত্রশিবিরের সভাপতি মো. রাব্বি হোসেন, জেলা ছাত্রশিবিরের অফিস ও দপ্তর সম্পাদক মো. পারভেজ আলম এবং সদর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মুন্না রহমান। এছাড়াও জেলা, উপজেলা, পৌর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রশিবির এবং সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে এবং আন্দোলনের চেতনা বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করতে হবে। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়নেরও দাবি জানান তারা।

মিছিল চলাকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রশিবিরের নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy