বেরোবিতে সংঘর্ষের পর শিবির ও ছাত্রদলের কর্মসূচির ঘোষণা

অনলাইন ডেস্ক

শিক্ষা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের সংঘর্ষের পর ক্যাম্পাসে পরিস্থিতি এখন শান্ত রয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে

2026-08-04T12:04:43+00:00
2026-08-04T12:07:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বেরোবিতে সংঘর্ষের পর শিবির ও ছাত্রদলের কর্মসূচির ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১২:০৪ পিএম  আপডেট: ০৪.০৮.২০২৬ ১২:০৭ পিএম  (ভিজিট : ২২)
ফাইল ছবি
X

ফাইল ছবি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের সংঘর্ষের পর ক্যাম্পাসে পরিস্থিতি এখন শান্ত রয়েছে। 

মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিকভাবে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে সার্বিক নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে অতিথি-দর্শনার্থী, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রাখতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে শাখা ছাত্রশিবিরের আয়োজিত ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনীকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। একটি ব্যানার অপসারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ, চেয়ার ছোড়াছুড়ি ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ হয়।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মী রয়েছেন।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় রংপুর মহানগর ছাত্রশিবির এবং বিকেল ৪টায় রংপুর মহানগর ছাত্রদল পৃথক বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy